খুলনা মহানগরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
নিহত আলভী খুলনার খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার ৯ নম্বর রোডের বাসিন্দা। তার বাবার নাম বাবুল আক্তার।
জানা যায়, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জুরাকেট প্লেনের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আলভী। এ সময় মোটরসাইকেলসহ সে ইটের দেয়ালে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত কিশোরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে
×
সম্পাদক ও প্রকাশক :মনোয়ারা জাহান।
প্রধান সম্পাদক : লে: কমান্ডার কে এম জাহাঙ্গীর আলম বিএন (অবঃ),
বার্তা সম্পাদক : আরিফ বিল্লাহ।
সম্পাদক কর্তৃক ৪৬, বড় মির্জাপুর রোড থেকে প্রকাশিত, অনির্বাণ প্রেস এন্ড পাবলিকেশন , বড় মির্জাপুর রোড, খুলনা থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১, শামসুর রহমান রোড, খুলনা। ০১৭১২-২৫৩৫১৯ / newsamarekush@gmail.com
© All rights reserved © 2019 dainikamarekush.com
Powered by bditsupport.Com




